সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের
হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ
প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ
গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম
লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪
মুসলমানদের তীর্থভূমি সৌদি আরব কয়েক হাজার বছর ধরে বিশ্বব্যাপী গুরুত্ববহন করছে। সারা পৃথিবীর মানুষের কাছে পবিত্র এই দেশটি বেশ আগ্রহের। প্রতি বছর লাখ লাখ মানুষ সেখানে হজ পালন করতে যায়, কেউ কেউ যায় দেশটির ঐতিহ্য, ইতিহাস আর সমৃদ্ধির কথা জানতে। কাজের খোঁজেও দেশটিতে পাড়ি জমায় লাখ লাখ মানুষ।
তেল আর খনিজ সম্পদে সমৃদ্ধি সৌদি আরব বিশ্বের বুকে আবারও আলোচনায় এসেছে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ দিয়ে। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ডাক পেয়েছে তারা। ২০২২ সালে মধ্যপ্রাচ্য যেন বিশ্বের বুকে নতুন এক পরিচয়ের জন্ম দিয়েছে কাতার বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে। এরপর থেকেই ওই অঞ্চলের ফুটবল নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে।
২০২২ বিশ্বকাপ মঞ্চে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়, কাতারের সফল বিশ্বকাপ আয়োজন, সৌদির ক্লাবে রোনালদো-নেইমার-বেনজেমাদের মতো তারকাদের আগমন। লিওনেল মেসির শুভেচ্ছা দূত হওয়া। সৌদির মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা নেয়া। এ ছাড়াও ছেলেদের পেশাদার এলআইভি গলফ সিরিজ চালু করাসহ নানা ভাবে ক্রীড়াঙ্গনে আলোচনার জন্মদিয়েছে মরুদেশগুলো।
২০২২ থেকে শুরু হওয়া আলোচনা এবার সৌদি আরব টেনে নিয়ে যাচ্ছে ২০৩৪ ফিফা বিশ্বকাপ পর্যন্ত। আগামী দশ বছর বিশ্বফুটবলে নিয়মিত সৌদি আরবের নাম জপবে। কারণ ফুটবলের ২৫তম বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে তারা। আসরটি বেশ কয়েকটি কারণে ইতোমধ্যে আলোচনার শীর্ষে। এর মধ্যে অন্যতম কারণ প্রথমবার ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে তারা। এছাড়া দ্বিতীয় মরুদেশ হিসেবে আয়োজক হচ্ছে সৌদি।
সম্প্রতি ফিফা সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক ঘোষণার পর দেশটিতে শুরু হয়েছে উৎসবের আবহ। এরই মধ্যে টুর্নামেন্টটির নকশা তৈরি করে ফেলেছে তারা। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় করে রাখার জন্য বিশেষ পরিকল্পনাও ছকে ফেলছে সৌদি আরবের পর্যটন দফতর। ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে সৌদি আরবে যাওয়া ক্রীড়াপ্রেমীরা যাতে সে দেশের সংস্কৃতিরও ছোঁয়া পান, তা নিশ্চিত করতে চাইছে সৌদি প্রশাসন।
২০৩৪ ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য সূচি কবে হতে পারে তা এখনই জানা সম্ভব নয়। তবে সূচির বিষয়ে একটি ধারণা পাওয়া গেছে। রমজান মাস ও সৌদিতে গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে ২০৩৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বেশি।